Saturday, 6 December 2014

জেমস বন্ড চলচ্চিত্রের পাঁচটি রেঞ্জ রোভার চুরি!

http://static1.businessinsider.com/image/547f39166da811c719ee8f7e-480/daniel-craig-range-rover-sport.jpg
বার্লিন: আগামী জেমস বন্ড চলচ্চিত্রে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি রেঞ্জ রোভার স্পোর্টসের ৫টি গাড়ি চুরি হয়ে গেছে।

এর মধ্যে একটি ছিল রেঞ্জ রোভার ইভোক।

ওয়ারশফট ভোচে নামের একটি পত্রিকা জানায়, জার্মানির নিউসে জাগুয়ার ল্যান্ড রোভারের প্রশিক্ষণ কেন্দ্র থেকে এগুলো চুরি করে নিয়ে যায় চোররা।

সব মিলিয়ে ৫টি গাড়ির দাম প্রায় ৯ লাখ ৮৫ হাজার ডলার।

স্পাইগেল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, আল্পসে অভিনয়ে এসব রেঞ্জ রোভার ব্যবহারের কথা ছিল।

স্টান্টের জন্য বিশেষভাবে এসব গাড়ি তৈরি করা হয়েছিল। এখন চলচ্চিত্রটির শুটিং পিছিয়ে যেতে পারে।

চলতি মাসের শেষ দিকে জেমস বন্ড সিরিজের এই চলচ্চিত্রটির চিত্রায়ন, যা বন্ডটুয়েন্টিফোর নামে পরিচিতি পেয়েছে, শুরু হওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্রটিতে কারা অভিনয় করবেন তা আগামী সপ্তাহে এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে।

সূত্র: বিজনেস ইনসাইডার

No comments:

Post a Comment