Saturday, 6 December 2014

সলমন ভারতের সবচেয়ে বড় তারকা : শাহরুখ

http://i.dawn.com/2012/11/srk-salman-670.jpg
বলিউডের তিন খান সলমন,শাহরুখ এবং আমির দীর্ঘদিন পর আবার একত্রিত হয়েছেন। সম্প্রতি উপস্থাপক রজত শর্মার আপ কি আদালতে হাজির হয়েছিলেন বলিউডের তিন খান। আর তাই নতুন বন্ধুকে পুরনো রূপে পেয়ে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ তারা।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড কিং খান শাহরুখ তার বন্ধু সলমনের অনেক প্রশংসা করেছেন সেদিন। তিনি বন্ধু সলমনকে বলিউডের সবচেয়ে বড় তারকা বলে দাবিও করেছেন।
গত ২ ডিসেম্বর দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হয় আপ কি আদালতের ২১ বছর পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে অনেক স্বনামধন্য অতিথি উপস্থিত থাকলেও সবার দৃষ্টি ছিল বলিউডের তিন খানের উপর। কারণ বলিউডে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। বক্স অফিসের যুদ্ধের পাশাপাশি বাস্তবেও একে অপরের সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল তাদের। কিন্তু সব ভুলে তারা এখন বন্ধু।
সেদিন মঞ্চে উঠেই সীমাবদ্ধ থাকেননি তারা। একে অপরের সঙ্গে নেচেছেনও মনখুলে। আপ কি আদালতের বিশেষ এ পর্বটি প্রচার করা হবে ৭ ডিসেম্বর ।

No comments:

Post a Comment