প্রতিটি সিরিজেই নতুন গল্প, অ্যাকশন, থ্রিলার, রোমান্স দর্শকদের আনন্দে ভাসিয়েছে। এবার তারই ধারাবাহিকতায় জেমস বন্ডের নতুন সিরিজ আসছে। এবারের সিরিজের নাম ‘স্পেক্ট্রা।
২৪তম এ সিরিজে জেমস বন্ডরূপে দেখা যাবে ডেনিয়েল ক্রেগকে। আর প্রথমবারের মতো জেমস বন্ড সিরিজে বন্ড-কন্যা হিসেবে যুক্ত হচ্ছেন ইতালিয়ান গুণী অভিনেত্রী মনিকা বেলুচ্চি। ৫০ বছর বয়সী কোন অভিনেত্রী এই প্রথম বন্ড-কন্যা হচ্ছেন।
এর আগের বন্ড-কন্যারা ছিলেন মনিকার চেয়ে বয়সে অনেক জুনিয়র। তবে মনিকা বেলুচ্চিকে দেখলে মনেই হবে না তার বয়স এখন অর্ধশত। বুধবার এ ছবির ঘোষণা এলো জমকালো আয়োজনের মধ্য দিয়ে।
সেখানে মনিকাকে দেখে চমকে গেছেন সবাই। কালোরঙা একটি গাউনে অসাধারণ শারীরিক সৌন্দর্যের মনিকা বেলুচ্চির ওপর যেন স্বর্গীয় সৌন্দর্য ভর করেছিলো। সবাই একবাক্যে বলেছেন মনিকা বেলুচ্চিই সবচেয়ে পারফেক্ট বন্ড-কন্যা।
বন্ড সিরিজে নিজের অভিষেক প্রসঙ্গে মনিকা বলেন, জেমস বন্ড একটি বিখ্যাত সিরিজ। তাই এ ছবিতে অভিনয় করবো ভেবে ভাল লাগছে। আমি নিজেকে সেভাবেই তৈরি করছি। আবেদনময়ীরূপেই দর্শকরা এখানে আমাকে পাবেন। আশা করছি ভাল কিছু হবে।
বন্ড কন্যা রুপে আরো দেখা যাবে ফরাসি সুন্দরী লিয়া সেডুক্সকে। ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবিতে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন লিয়া। টম ক্রুজের সঙ্গে ‘মিশন ইমপসিবল’ সিরিজের চতুর্থ কিস্তিতেও দেখা গেছে তাকে।
No comments:
Post a Comment