বিজ্ঞানীরা জানান, পৃথিবীর দিকে দ্রুতবেগে ধেয়ে আসছে একটি বিশাল আকৃতির গ্রহাণু। হিসেব অনুযায়ী ২৮৮০ সালের ১৬ মার্চ এই গ্রহাণু আছড়ে পড়বে পৃথিবীর বুকে। তার ফলে শেষ হয়ে যেতে পারে মানবপ্রজন্ম।
বিশেষজ্ঞরা বলেন, গ্রহাণুটি এতই দ্রুতবেগে এগিয়ে আসছে যারে যে কোনো সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যাতে পারে এটি। কিন্তু এখনও পর্যন্ত আস্তই রয়েছে এই ধ্বংসাত্মক গ্রহাণু। কীভাবে এটি থামানো যায়, তা এখনও বিজ্ঞানীদের অজানা।
সাধারণত মাধ্যাকর্ষণ ও ঘর্ষণের যৌথ প্রভাবে শক্তি হারায় গ্রহাণুগুলো। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ১৯৫০ডিএ নামের এই গ্রহাণুটি এতই বেশি গতিবেগে এগোচ্ছে, যে এই শক্তিগুলো তার কাছে হার মেনে যাচ্ছে।
জানা গেছে, এই গ্রহাণুটির ব্যাস ১০০০ মিটার। প্রত্যেক ২ ঘণ্টা ৬ মিনিটে একবার পাক খায় এটি। এই গতিবেগে গ্রহাণুটির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তথ্যসূত্র: জি নিউজ
No comments:
Post a Comment