২০১৩ সালে এই তকমাটি ছিল ক্যাটরিনা কাইফের ঝুলিতে। কিন্তু এবছর পা পিছলে তিনি চতুর্থ স্থানে।
মার্কিনী একটি সাপ্তাহিক সংবাদপত্র
‘ইস্টার্ন আই’ প্রতি বছর একটি সমীক্ষা চালায়। তাঁরা দর্শকদের মতানুসারে
প্রতি বছর বেছে নেন বিশ্বের সবথেকে আবেদনময়ী নারীকে। এবছর টপ লিস্টে নাম
ছিল ৫০ জনের। এর মধ্যে থেকে বিশ্বের মোস্ট সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যানের
মুকুট পান বলিউডের কুইন প্রিয়াঙ্কা।
তবে এই লড়াই তাঁর সহজ ছিল না। প্রিয়াঙ্কার
সঙ্গে সমানে টক্কর দিয়েছেন জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী দৃষ্টি
ধর্মী। তবে শেষমেশ বিজয়ীর তাজটি পান প্রিয়াঙ্কা।
এই সম্পর্কে সাংবাদিকদের দেওয়া এক
প্রশ্নের উত্তরে বলিউডের এই হট ডিভা জানিয়েছেন, “ এই খেতাবটি পাওয়ার জন্য
আমি খুবই খুশি। তবে জানি না, আমি সত্যিই এই খেতাবের প্রাপ্তিদার কিনা!
এছাড়া তিনি আরও বলেন, আমি খুবই আনন্দিত
আরও একবার ‘ইস্টার্ন আই’-এর নির্বাচিত বিশ্বের মোস্ট সেক্সিয়েস্ট এশিয়ান
ওম্যানের তকমাটি পেয়ে”।
No comments:
Post a Comment