Saturday, 6 December 2014

ঝড়ের তোপে সাবেক প্রেমিকার বাড়ির ছাদে!

 http://i.dailymail.co.uk/i/pix/2013/11/08/video-undefined-1943F54100000578-427_638x370.jpg
ম্যানিলা: ফিলিপাইনে ধেয়ে এলো ভয়াবহ ঝড়। ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল দেশটির উপকূলবর্তী এলাকা।

ঝড়ের সঙ্গে চলল প্রচণ্ড বৃষ্টি। এতে সৃষ্টি হলো বন্যা আর ভূমি ধস। এখন পর্যন্ত বন্যা ও ধসে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ সাতজন।

বুধবার সকালে ৫৫ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে ফিলিপাইনের দক্ষিণে মিন্দানাও দ্বীপে। ফিলিপাইনে মাঝে মাঝেই ঝড় আছড়ে পড়ে।

তবে ফেসবুকে এবারের এই ঝড় নিয়ে একটা মজার পোস্ট করলেন ফিলিপাইনের এক তরুণী।

তিনি লিখলেন, তার এক বন্ধুকে ঝড় এসে তার প্রাক্তন প্রেমিকের বাড়ির ছাদে আছড়ে ফেলে। তাতে তার বন্ধু সামান্য আহত হয়। কিন্তু পুরনো প্রেমিকের সঙ্গে সব খারাপ সম্পর্ক মিটে যায় ঝড়ের বেগে। সঙ্গে মোবাইলে তোলা ঝাপসা ছবিও আপলোড করেছে সেই তরুণী।

No comments:

Post a Comment