Monday, 1 December 2014

নিউ ইয়ারে সিকুয়েল ‘ইন্ডিয়াওয়ালে’

 http://www.123wallpapers.in/file/1418/1754x1080/Happy-New-Year-Movie-poster-wallpaper.jpg
‘হ্যাপি নিউ ইয়ার’র সাফল্যের পর শাহরুখ সহ ছবির পুরো টিম খুশিতে ভরপুর। কানাঘুষোয় শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই নাকি এই ছবির সিকুয়েল তৈরি হবে।
একটা সাংবাদিক বৈঠকে শাহরুখ এবং অভিষেক এমনটাই আভাস দিলেন। শুধু‚ নাকি একটা ভাল চিত্রনাট্যের প্রয়োজন। ‘হ্যাপি নিউ ইয়ার’ এর সব অভিনেতারাও নাকি যত ব্যস্তই থাকুক না কেন‚ এই ছবির জন্য ডেট বের করবেনই।
কিন্তু ছবির পরিচালক ফারহা খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন,” আমি এই মুহূর্তে একটা লম্বা ছুটি চাই। তারপর ভাবব ‘হ্যাপি নিউ ইয়ার’-এর সিকুয়েলের কথা।
তিনি মজা করে আরও বললেন যে‚ ‘হ্যাপি নিউ ইয়ার’এ যে সিনগুলো ব্যবহার করেননি সেই সব দৃশ্যগুলি এই ছবিতে থাকবে”। ইতিমধ্যে শাহরুখ নাকি সিকুয়েলের নামও ভেবে রেখেছেন ‘ইন্ডিয়াওয়ালে’।

No comments:

Post a Comment