বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট আইপিএল স্পট ফিক্সিং নিয়েও মুখ খুলতে চাননি। আইপিএল স্পট ফিক্সিং নিয়ে বিচারক মুদগল কমিটির তদন্ত রিপোর্ট এখন সুপ্রিমকোর্টের হাতে। সেই রিপোর্টের বেশ কিছু তথ্য সামনে আসায় এখন তোলপাড় শুরু হয়েছে। শ্রীনিকে ক্লিনচিট দিলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে স্পট ফিক্সিং শ্রীনির অজ্ঞাতে হয়নি। শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে সরাসরি নিজে যুক্ত না থাকলেও সব জেনেও কেন চুপ ছিলেন আইসিসি প্রধান।
সাংবাদিকদের শ্রীনি জানিয়েছেন ‘সমস্ত বিষয়টাই এখন আদালতের আওতায়। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারি না।’
ধোনির প্রসঙ্গ ওঠায় আরও রক্ষণাত্মক হয়ে ওঠেন তিনি। ভারতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও কীভাবে শ্রীনির কোম্পানির উচ্চপদে ধোনি থাকতে পারেন সে বিষয়ে একটি কথাও খরচ করেননি প্রাক্তন বিসিসিআই প্রধান।
এই বিষয়ে ধোনি ও শ্রীনির স্বার্থ নিয়ে আক্রমনাত্মক মন্তব্য করেছিল অ্যাপেক্স কোর্ট।
ধোনিকে তিনি কি সরে দাঁড়াতে বলবেন? এই প্রশ্নের উত্তরে শ্রীনিবাসন জানান ‘আমি কেন ওকে পদত্যাগ করতে বলব?’
এরপর ইন্ডিয়া সিমেন্টে ধোনির ভূমিকা কী জিজ্ঞাসা করা হলে বেশ অসন্তুষ্ট হয়ে শ্রীনি বলেন, ‘আমি কেন আপনাদের সেটা জানাব?’
মুদগল কমিটির রিপোর্ট সামনে আসার পর অস্বতিতে টিম শ্রীনি। বিসিসিআই-এর সর্বময় কর্তা হয়ে তাঁর ফিরে আসার সম্ভাবনাও এখন বিশ বাঁও জলে।
No comments:
Post a Comment