Monday, 1 December 2014

ঝগড়া ছিল, বন্ধু হল

http://media2.intoday.in/indiatoday/images/stories//2014July/kajol_and_karan_johar_650_071814034116_072214033007.jpg
একটা সময় ছিল এমন ভাব ছিল যে একজনের খাওয়া হলে অন্যের পেট ভরে যেত। কথায় বলে যাকে মানিক জোড়। আমরা কথা বলছি পরিচালক করণ জোহর ও বলিউড কুইন কাজলের বন্ধুত্ব নিয়ে। কিন্তু পরবর্তীকালে চিড় ধরে এই সম্পর্কে। আর তারপর প্রায় ছ’মাস একে অপরের মুখ দেখা প্রায় বন্ধ।
কিন্তু সব যুদ্ধের যেমন শেষ হয়, তেমনি এই ঝামেলার ও অবসান হল। ৬ মাস পরে ঝগড়া মিটল করণ জোহর আর কাজলের। এই দুজনকে কিছুদিন আগে একটা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল পাশাপাশি বসে গল্প করতে।
কয়েকমাস আগে করণ সংবাদমাধ্যমের সামনে কাজলের একান্ত ব্যক্তিগত কিছু কথা বলে ফেলেন। এতে অসন্তুষ্ট হন কাজল। স্বামী অজয় দেবগণের কথা শুনে মুখ না খুলে তিনি এড়িয়ে চলতে থাকেন করণকে। জল এতদূর গড়িয়ে ছিল যে অাগস্ট মাসে এক ফ্যাশন শোয়ে এসে একে অপরকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন।
যাই হোক‚ এখন দুজনের মধ্যে আবার হারানো বন্ধুত্ব ফিরে এসেছে মনে হচ্ছে।

No comments:

Post a Comment