মার্কিন কমিশনের ওই রিপোর্টের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, আগামী ছয় বছরের মধ্যে চীনা যুদ্ধজাহাজের সংখ্যা হবে ৩৫১টি। মার্কিন কংগ্রেসের এ কমিটি সম্প্রতি তাদের রিপোর্ট জমা দিয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে সমুদ্রে মোতায়েনযোগ্য ২৮৯টি যুদ্ধাজাহাজ রয়েছে। এ কমিশন তাদের রিপোর্টে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬৭টি যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি জানিয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরে চীন সামরিক খাতে ১৩১ বিলিয়ন ডলার খরচ করছে যা গত বছরের চেয়ে শতকরা ১২ দশমিক ২ ভাগ বেশি। চীনের এসব সামরিক পরিকল্পনায় মার্কিন নৌবাহিনী উদ্বেগ প্রকাশ করেছে। বিপরীতে চীনও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি বেড়ে চলার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে আসাছে।
গত বছর মার্কিন প্রতিরক্ষা দপ্তর কংগ্রেসকে জানিয়েছিল, চীনের তৈরি প্রথম বিমানবাহী জাহাজ সম্ভবত এ দশকের দ্বিতীয়ার্ধে সমুদ্রে নামবে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করতে তার আগেই চীনের প্রথম বিমানবাহী জাহাজ সমুদ্রে নেমেছে।
No comments:
Post a Comment