Wednesday, 19 November 2014

ফোনেই DSLR থাকছে আগামী আইফোনে


ছবি তুলতে ভালবাসেন? ইচ্ছা রয়েছে একটি DSLR ক্যামেরা কেনার? আবার একটি ফোন কেনাও দরকার হয়ে পরেছে। কিন্তু দু’টিি কিনে ফেলার মত বাজেট এখনই পকেটের নেই। এই অবস্থায় আপনি কী করবেন?
তাহলে আপনাকে অনুরোধ, আর কয়েকটা দিন অপেক্ষা করুন৷DSLR ক্যামেরা, মোবাইল একসঙ্গেই পাবেন। নাহ! কোনও “বাই ওয়ান গেট ওয়ান অফার” নয়, বাজারে এমনই ফোন আনছে জনপ্রিয় সংস্থা অ্যাপেল। আইফোনেই এবার মিলবে ২১ মেগাপিক্সেলের DSLR ক্যামেরা৷ জনপ্রিয় অনলাইন টক শো ‘ডেয়ারিং ফিয়ারবল’ সূত্রে এমনটাই জানা গিয়েছে৷আগামী বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে তাদের এই ফোন৷তবে ফোনটির দাম কত হবে তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে। এতদিন আইফোন-৬ সিরিজের ফোনগুলিতে ৮মেগাপিক্সল পর্যন্ত ক্যামেরা মিলেছে।
ডেয়ারিং ফায়ারবলস-এর জন গ্রাবার বলেন, “অ্যাপেল সূত্রে আমার কাছে খবর রয়েছে যে নেক্সট জেনারেশনের আইফোনে ক্যামেরার গুণগত মান একধাক্কায় অনেকটা বেড়ে যাবে।” তিনি আরও জানান, “আইফোনের আগামী ভার্শানে অ্যাপেল সংস্থা টু লেন্স সিস্টেম-ও আনতে চলেছে। অর্থাৎ ফোনের পিছন দিকে থাকতে চলেছে দু’টি ক্যামেরার লেন্স।” যার ফলে আইফোনে ডিএসএলআর-এর মত ছবি তোলা যাবে বলেই অনুমান অ্যাপেলপ্রেমীদের।

No comments:

Post a Comment