মাদ্রিদ: বিশ্বব্যাপী রিয়াল মাদ্রিদের ভক্তদের এক ছাতার তলায় আনতে মাইক্রোসফটের সঙ্গে গাঁটছড়া বাঁধল রিয়াল৷ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-গ্যারেথ বেলের ক্লাবের সমর্থকরা ছড়িয়ে রয়েছেন৷ সেকথা মাথায় রেখেই এবার ডিজিট্যাল প্ল্যাটফর্মে নিজেদেরকে নিয়ে আসল রিয়াল৷
মঙ্গলবার রিয়ালের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাবিউতে আনুষ্ঠানিক ভাবে রিয়ালের ডিজিটালাইজেশনের কথা জানান ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও মাইক্রোসফটের সহ-সভাপতি ওরল্যান্ডো আয়ালা৷ আয়ালা বলেন,‘ মাইক্রোসফটের ক্লাউড সলিউসনসের মাধ্যমে আমরা ফ্যানেদের এক্সক্লুসিভ, পার্সোনালাইজড ও কাস্টমাইজড কনটেন্ট দিয়ে ডিজিট্যাল সেবা প্রদান করতে পারব৷ যার ফলে রিয়েলের ভক্তরা মনের মতো কনটেন্ট পাওয়ার পাশাপাশি নিজেদের মতো করেও কনটেন্ট তৈরি করে নিতে পারবেন৷ ফলে যে কোনও জায়গা থেকেই তাঁরা রিয়ালের সঙ্গে যুক্ত হতে পারবেন৷’ প্যারেজের সুবাদে বিশ্বের মধ্যে সর্বাধিক আয় এই ক্লাবের ৷ তিনি বলেন,‘ প্রতিটি দেশে রিয়েলের লক্ষাধিক ভক্ত রয়েছে৷ ডিজিট্যালাইজেশনের সুবাদে রিয়েলের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হল৷’ রিয়েলের ভক্তরা এবার থেকে একটা কথাই বলবেন ‘হালা মাদ্রিদ’৷ যার মানে এগিয়ে যাও মাদ্রিদ৷
No comments:
Post a Comment