Wednesday, 19 November 2014

দাক্ষিণাত্যে বাণিজ্য বিস্তারে মাদার ডেয়ারি


কলকাতা:দক্ষিণ ভারতে এবার বাণিজ্য বিস্তারে নামছে মাদার ডেয়ারি  সেই কর্মসূচিতে প্রথমেই নজরে পড়েছে চেন্নাইতে ৷ তাই সেখানে পরীক্ষামূলক ভাবে ব্যবসা করার প্রস্তুতি নিয়েছে দিল্লির এই সংস্থাটি৷ মাসখানেকের মধ্যেই যাতে চেন্নাইতে মাদার ডেয়ারির সব রকম জিনিস চেন্নাইতে পাওয়া যায় তার ব্যবস্থা সংস্থা নিচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতে মোট ছয় হাজার বিক্রয় কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে এই সংস্থাটির৷ ২০১৭ সালে ১০হাজার কোটি টাকার ব্যবসা করার লক্ষ্যমাত্রা নিয়েছে মাদার ডেয়ারি৷

No comments:

Post a Comment