অ্যানড্রয়েড ফোন নিয়ন্ত্রণ করবে ‘জেন ওয়াচ’
বাজারে আসছে আসুসের জেন ওয়াচ৷ আগামী বছরের প্রথম দিকে এই জেন ওয়াচ বাজারে
আসবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ নতুন এই ঘড়ির সাহায্যে গ্রাহকরা
তাঁদের অ্যানড্রয়েড ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন বলে সংস্থার তরফে জানানো
হয়েছে ৷ অত্যাধুনিক এই ঘড়ির সাহায্যেই ব্যবহারকারীরা চাইলে ফোন রিসিভ বা
রিজেক্ট করতে পারবেন৷ শুধু তাই নয় ব্যবহারকারীরা এই ঘড়ির সাহায্যে
নিয়ন্ত্রণ করতে পারবেন ফোনের ক্যামেরাও৷ নতুন ঘড়িটির দাম নির্দিষ্টভাবে
জানানো না হলেও ২০ হাজার টাকার আশপাশে থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, কিছুদিন আগে মোটোরোলা ও এলজি-ও ভারতের বাজারে এমনই ঘড়ি আনার কথা ঘোষণা করেছে৷
No comments:
Post a Comment