কি ভাবছেন কপাল পুড়ল অঙ্কিতার। ‘বালাই শাট’ তা কেন হতে যাবে ‘নাজার না লাগে ইস জোরি কো কিসিকি’। আসলে বলিউডের নতুন তারকাদের নিয়ে একটি প্রেমের গল্প তৈরি করার কথা ভাবছিলেন পরিচালক হোমি আদাজানিয়া।
তাঁর এই নতুন কাহিনীর জন্য তিনি বেছে নিয়েছেন আলিয়া-সুশান্তকে। সূত্রের খবর অনুযায়ী হোমি, “তাঁর এই গল্পের জন্য সম্পূর্ণ নতুন এক জুটি চাইছিলেন। পর্দায় যাদের পারফরমেন্সও অসাধারন”।
সম্প্রতি ‘ব্যোমকেশ বক্সি’ ছবির জন্য খবরের শিরনামে রয়েছেন সুশান্ত। অন্যদিকে আলিয়া আগেই তাঁর দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাই এই জোরিকে নিয়ে একসঙ্গে কাজ করার কথা ভাবেন হোমি।
সুতরাং এখন এটাই দেখার হোমির পরবর্তী ছবিতে এই নতুন জুটি কি কামাল করে।
No comments:
Post a Comment