হারানো মোবাইলের সন্ধানে গোয়েন্দা অ্যাপস
এবার হারিয়ে যাওয়া মোবাইল ফোন কোথায় আছে তার হদিশ বাতলে দেবে নতুন
মোবাইল অ্যাপস৷ এমনই অ্যাপস বাজারে আনল বিএসএনএল৷ শুধু মোবাইলটির সন্ধান
নয়, এই অ্যাপসের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের মোবাইলের ডেটাও পুনরুদ্ধার
করতে পারবেন৷ এ কথা জানিয়েছেন সংস্থার ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব৷তিনি
বলেছেন, এই অ্যাপসের সাহায্যে হারিয়ে যাওয়া ফোনের সমস্ত কল লগ
বিস্তারিতভাবে জানা যাবে৷চাইলে লকও করা যাবে হারানো মোবাইল ফোনটি৷ এখানেই
শেষ নয়, ফোন হারিয়ে গেলে আপৎকালীন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফোনটি
বর্তমানে ঠিক কোথায় আছে, সে সম্পর্কেও একেবারে সঠিকভাবে জানিয়ে দেবে এই
অ্যাপস৷এমসিকিওর নামের এই অ্যাপসটি ‘বিয়ন্ড এভলিউশন’ সংস্থার সাথে একত্রে
গাটছাড়া বেধে এই বাজারে এনেছে বিএসএনএল৷
No comments:
Post a Comment