মুম্বই: ‘বাড়ে বাড়ে
কো পিছে ছোড় দিয়া’। সলমন-আমির-শাহরুখ বলিউডের এই তিন খানকে একসঙ্গে পর্দায়
দেখার সাধ কার বলুন তো নেই? তারড় তারড় পরিচালক থেকে শুরু করে প্রযোজক
সংস্থা বহু চেষ্টা করেও এই তিন মূর্তিকে একসঙ্গে ক্যামেরা বন্দি করতে পারেন
নি। তবে এবার মিরাকেল ঘটতে চলেছে। বলিউডের এই তিন মহারথীকে একসঙ্গে পর্দায়
মুখ দেখানোর মত অসাধ্য কাজটি সাধন করলেন রজত শর্মা।
ইন্ডিয়া টিভির বিখ্যাত চ্যাট শো-‘আপ কি
আদালত’ তার ২১ বছর পূর্তি উপলক্ষে, আগামী ২রা ডিসেম্বর নয়া দিল্লীর প্রগতি
ময়দানে এক পোডিয়াম ভাগ করে নেবেন তিন খান। রেয়ারেস্ট অফ রেয়ার এই মুহূর্তের
প্রতীক্ষায় এখন পল গুনছে গোটা দেশ।
এত দিন খানেদের ঠোকাঠুকির খবরেই সরগরম
থাকত টিনসেল টাউন। তবে সলমনের বোন অর্পিতার বিয়ে এই তিন খানের মধ্যেকার সব
বিদ্বেষ যেন ধুয়ে মুছে দিয়েছে। শোনা যাচ্ছে, রুপোলী পর্দার এই তিন মহারথী
নাকি প্রায়ই এখন ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা মারছেন। আর সুযোগে ছক্কা মারলেন
রজত। অসম্ভবকে সম্ভব করে ছোট পর্দায় তাঁর জনপ্রিয় চ্যাট শো-এ একসঙ্গে
পর্দার সামনে আসতে রাজি করে ফেললেন তিন খানকে।
এই একই মঞ্চে উপস্থিত থাকবেন রণবীর কাপুর,
দীপিকা পড়ুকোন, প্রিয়াঙ্কা চোপরা, সোনাক্ষী সিনহার মত তারকারা। কিন্তু তিন
খান যখন এক সঙ্গে এক মঞ্চে, তখন স্পট লাইট যে তাঁদের উপর পড়বে সে কথা
বোধহয় বলাই বাহুল্য।KOLKATA 24X7
No comments:
Post a Comment