Wednesday, 19 November 2014

শগুন নয়, আয়েষায় ভরসা


সূয্যি মামা গেছেন অস্তাচলে। সন্ধ্যার শাঁখ বাজিয়ে গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে মা-জেঠিমার বসে পড়েছেন টিভির পর্দার সামনে। একের পর এক বদলে যাচ্ছে ডেলি সোপ। আর এই টিভি সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘বালিকা বধূ’। বেশ কয়েকবার বছর ধরে জনপ্রিয়তার শিরোনামে রয়েছে এই সিরিয়ালটি। তবে এই সিরিয়ালের দর্শকদের জন্য খারাপ খরব আছে । তাঁদের পছন্দের গঙ্গার আর দেখা মিলবে না এই সিরিয়ালের।
আরে না না। গল্প থেকে বাদ পড়ছে না গঙ্গা। আসলে মুখ বদলে যেতে চলেছে গঙ্গার। এতদিন ধরে গঙ্গার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে জনপ্রিয় টিভি অভিনেত্রী শগুন মেহতাকে। এবার শগুনের পরিবর্তে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আয়েষা কাজীকে। এই সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আয়েষা জানিয়েছেন, “ ‘বালিকা বধূ আমার খুব পছন্দের সিরিয়াল। এই সিরিয়ালে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো। আমার আগে যিনি গঙ্গার চরিত্রে অভিনয় করছিলেন তিনি খুব ভাল কাজ করেছিলেন। তাই আমার কাছে এই চরিত্রটি খুবই চ্যালেঞ্জের”।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একবার গঙ্গা চরিত্রের জন্য বদল হয়েছিল অভিনেত্রীর। তখন এই চরিত্রে অভিনয় করতেন স্মৃতি ঝা। এই নিয়ে তিন তিনবার বদলে গেছে গঙ্গার মুখ। এখন প্রশ্ন দর্শকরা কি অতি সহজে মেনে নিতে পারবেন এই বদল? আয়েষা কি ধরে রাখতে পারবে গঙ্গার জনপ্রিয়তাকে?

No comments:

Post a Comment