Wednesday, 19 November 2014

ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পাচ্ছে ইসরো


নয়াদিল্লি: ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানে ইসরোর অবদান ও সৌহার্দ্যমূলক আচরণের জন্য এই পুরস্কার পেতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি। উপরাষ্ট্রপতি হামিদ আনসারি বুধবার এই কথা ঘোষণা করেন।
জুরি হামিদ আনসারি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় ইসরোর অবদান, মঙ্গল যাত্রায় সাফল্য ও মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সৌহার্দ্যমূলক আচরণের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।
পাশাপাশি জুরি এও জানিয়েছেন, দেশের প্রত্যন্ত প্রান্তগুলিতে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইসরো যেভাবে ব্রডব্যান্ড পরিষেবার সুষ্ঠু প্রসার ঘটিয়েছে, তা প্রশংসার যোগ্য।

No comments:

Post a Comment