শিলিগুড়ি: ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ যুগে যুবসমাজের কাছে হয়তো নিজের ভবিষ্যতের কথা ভাবার সময় কম। এর ফলে নিজের লক্ষ্য স্থির করতে না পেরে ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে যুবসমাজ। তবে ঠিক সময়ে সঠিক পথ ধরা সম্ভব হলে যুবসমাজকে রক্ষা করা যাবে। এমনই দাবি করছেন স্বামী বিবেকানন্দ কেন্দ্র, কন্যাকুমারী শাখার সদস্যরা। আর তাই দেশের যুবসমাজকে গড়ে তোলার লক্ষ্যে সারা ভারতব্যাপী শুরু হয়েছে তাদের কর্তৎপরতা।
এ যুগে আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভবিষ্যতের কথা খুব কম লোকই চিন্তা করে। ফলে দেখা যায় যুবসমাজ ভালো কাজের তুলনায় খারাপ কাজে বেশি লিপ্ত হয়ে পড়ে। এর ভবিষ্যৎ পরিণাম অন্ধকারময় জীবন। কিন্তু এসব থেকেও বাঁচা সম্ভব ৷ বুধবার এমন কথাই বলছেন স্বামী বিবেকানন্দ কন্যাকুমারী শাখার সদস্যরা। তাদের মতে, স্বামীজির জ্ঞান, আদর্শ ও কর্মের মাধ্যমে যুবসমাজের মধ্যে যদি চেতনা ও শিক্ষা দেওয়া যায় তাহলে কিছুটা পরিবর্তন আনা সম্ভব হতে পারে। তাই এই সম্ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে ভারতব্যাপী বুধবার কন্যাকুমারী লেকের প্রতিষ্ঠাতা একনাথ রানা ডের ১০০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সফল যুব ভারত অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন শিলিগুড়িতে বিবেক জ্যোতি স্বেচ্ছাসেবী সংগঠন ও বিবেকানন্দ কন্যাকুমারী শাখা, শিলিগুড়ি কমিটির যৌথ উদ্যোগে ঘোগোমালির সারদা শিশুতীর্থের মাঠে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ জ্ঞান সচেতনতা ও শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ছিল জ্ঞানের পাশাপাশি ভালো কাজ করার বিশেষ কিছু পথনির্দেশ। এই শিবির থেকে যে সমস্ত যুবক-যুবতী মেধা তালিকায় স্থান পাবে তারা আগামী ৩০ নভেম্বর বেলুড় মঠে অনুষ্ঠেয় রাজ্যব্যাপী জ্ঞান ও প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার সুযোগ পাবে। kolkata 24x7
No comments:
Post a Comment