
ঠিক একইভাবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাঠে টানা দু'মাস খেলার খেলার সুবিধেটা আদায় করে নিয়েছে ভারত। বিশ্বকাপের আগে ডাউন আন্ডারে চারটি টেস্ট, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ দুটোই খেলবে ভারত। ফলে অন্যান্য দেশের সামনে যে প্রস্তুতির সুযোগ নেই সেই প্রস্তুতি সেরে নেবেন বিরাট কোহলিরা। বিশ্বকাপের আসরে যখন ডেল স্টেইন, মর্ণে মর্কেল কিংবা ফিডেল এডওয়ার্ডসদের বল ধেয়ে আসবে, তার অনেক আগেই অসি পিচের সঙ্গে ধাতস্থ হয়ে যেতে পারবেন ভারতীয় ব্যাটসম্যানরা।সেই সুযোগটা ধোনিদের সামনে তৈরি করে দিয়েছে ভারতীয় বোর্ডই। আইসিসির এফ টি পি অনেক আগে থেকেই নিজেদের সুবিধা মতো তৈরি করে নিয়ে।
বেশ কয়েকটা ম্যাচ পেলেও ভারতের সামনে সমস্যা একটাই। বিশ্বকাপের আগে কঠিন অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু কম নেই। এর নজিরও এর আগে রয়েছে যখন ডাউন আন্ডারে খেলার সময় চোট পেয়েছেন ক্রিকেটাররা। গত অ্যাসেজেই দেখা গেছে মিচেল জনসনের গতির ধাক্কায় কাবু হয়েছিলেন বেশ কয়েকজন ইংরেজ ব্যাটসম্যান।তাই সতর্ক হয়ে খেলতে হবে ভারতীয়দের।এর সঙ্গে রয়েছে পেস বোলারদের নিয়ে চিন্তাও। মহম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার বিশ্রাম পেয়ে ফের তরতাজা অবস্থায় অস্ট্রেলিয়ায় যাচ্ছেন কিন্তু টানা খেললেই বিশ্বকাপের আগে ফের ক্লান্ত হতে পারেন। তাই হয়তো পেসারদের রোটেশনে খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট।এসব ছোটখাট সিদ্ধান্তগুলোই বিশ্বকাপের আসরে বড় ভূমিকা নিতে পারে কারণ গ্রুপ লিগের ম্যাচের পর কোয়ার্টার ফাইনাল থেকে সেরা দল হাতে পেতে চাইবেন ধোনি।
বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা? গ্রুপ লিগে আরব আমিরশাহি, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে ভারতের গ্রুপে তিনটি দল হওয়ায় কোনও অঘটন না ঘটলে ধরে নেওয়াই যায় ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনালে যাবে। এখানে গুরুত্বপূর্ণ হবে গ্রুপ লিগে কত নম্বরে শেষ করতে পারে টিম ইন্ডিয়া। এক নম্বর অথবা দুইয়ে থাকলে শেষ আটে অপেক্ষাকৃত সহজ ম্যাচ পাবে ধোনির দল। আর সেক্ষেত্রে বিশ্বকাপ জেতার জন্য ভারতের সামনে থাকবে দুটো হার্ডল।গ্রুপ লিগে ভারতের আরেকটা সুবিধা হতে চলেছে চাকারদের নিয়ে আইসিসির কড়া মনোভাবের পর। সঈদ আজমল শেষ পর্যন্ত যদি খেলেন এবং সুনীল নারাইন থাকলেও তাঁরা নিজেদের আসল অস্ত্র প্রয়োগ করতে পারবেন না অস্ট্রেলিয়ায়, আর যদি করতে যান সেক্ষেত্রে আম্পায়াররা ফের তাঁদের চাকিংদের জন্য ধরতে পারেন। এই সুবিধাও পাবেন ভারতের ব্যাটসমানরা।
তাই বিশ্বকাপে কিন্ত ধোনিদের সম্ভাবনা বেশ ভাল মনে হচ্ছে। আগামী দু'মাস টানা ক্রিকেটের ধকল সামলে কীভাবে প্রস্তুতি সারবেন কোহলিরা তার উপর নির্ভর করছে অনেক কিছু... abp ananda
No comments:
Post a Comment