আপনি কোন জায়গায় যাচ্ছেন বা থাকছেন, তা থেকে ফেসবুকের মাধ্যমে খোঁজা যাবে কাছাকাছির রেস্তোঁরা। প্রাইভেসি পলিসি পড়তে ও বুঝতে অনেক সহজ হবে বলে দাবি ফেসবুক কর্তৃপক্ষের। ফেসবুক অ্যাপটি আপনার মোবাইলে সঠিকভাবে কাজ করছে কিনা, তা সহজেই বুঝে নেবে ফেসবুক। এমনকি অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও এবার সাহায্য করতে পারবে আপনার প্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ধরে নিন আপনি ‘ইনস্টাগ্রাম’ খুলতে পারছেন না, ফেসবুক আপনাকে ওই অ্যাপ ফিরে পেতে সাহায্য করবে।
আপনার হোমপেজে কোন বিজ্ঞাপন দেখা যাবে, তা থাকবে আপনার হাতেই। অপছন্দের বিজ্ঞাপনে আর ভরে যাবে না হোমপেজ। আপনি কি ধরনের সাইট বা অ্যাপ ব্যবহার করে থাকেন, তার ভিত্তিতেই দেওয়া হবে বিজ্ঞাপন। এই আপডেট ফেসবুক ব্যবহারকারীদের কাছে ফেসবুককে আরও প্রিয় করে তুলবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।kolkata24x7
No comments:
Post a Comment