শিয়ালদহ স্টেশনে মানববোমা বিস্ফোরণের হুমকি
শিয়ালদহ স্টেশনে মানববোমা বিস্ফোরণের হুমকি পোস্টার। পোস্টার বাংলা
দেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন গোষ্ঠীর নামে। উদ্ধার হল রাজারহাটের
একটি স্কুলের মাঠে। বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশনের মাঠের পাশে আজ
স্থানীয়দের নজরে আসে ওই পোস্টার। বর্ধমান বিস্ফোরণকাণ্ডের দায় স্বীকার
করা হয়েছে ওই পোস্টারে। পুলিসের প্রাথমিক অনুমান, গোটা বিষয়টিই ভাঁওতা।
পোস্টারে লেখা কয়েকটি অসম্পূর্ণ মোবাইল নম্বর থেকে ইতিমধ্যেই স্কুলের এক
প্রাক্তন ছাত্রের ফোন নম্বরের হদিশ পেয়েছে পুলিস। বিষয়টি খতিয়ে দেখছে
রাজারহাট থানা।
পুরো ঘটনাটা ভুয়ো নাকি সত্যতা আছে তা খতিয়ে দেখছে পুলিস।
24 ghanta
No comments:
Post a Comment