হায়দরাবাদে সলমনের বোনের বিয়ের অনুষ্ঠানে অনেক তারকাই গিয়েছিলেন। সেখানে মঞ্চে অগ্নিপথ সিনেমার আইটেম গান চিকনি চামেলি বাজছিল। তখন সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। তিনি সিনেমায় ওই আইটেম গানে নেচেছিলেন। মঞ্চে ওই গান বাজার সঙ্গে সঙ্গে সলমন ক্যাটরিনাকে ডাকেন। বলেন, ক্যাটরিনা তোমার গান হচ্ছে, মঞ্চে এসো।কিন্তু ক্যাটরিনা প্রথমে রাজি হননি। তিনি কিছু না শোনার ভান করে করণ জোহরের পিছনে লুকিয়ে পড়েন। তখন সলমন করণকেই ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসতে বলেন। কিন্তু তাতেও ক্যাটরিনা না এলে রসিকতা শুরু করেন সলমন। তিনি বলেন, ঠিক আছে, ক্যাটরিনা কাইফ নয়, ক্যাটরিনা কাইফ কপূর মঞ্চে এসো। শেষপর্যন্ত মঞ্চে যেতে বাধ্য হন ক্যাটরিনা। তখন সলমন খুনসুটি করে বলেন, আরে আমি আর কী করব.. আমি তো তোমায় খান হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমার তো ক্যাটরিনা কপূর হওয়ার ইচ্ছা হল।
সলমনের এই খুনসুটিতে কোনও প্রতিক্রিয়াই জানাননি ক্যাটরিনা। কিন্তু জানা গেছে, সলমনের এই ব্যবহারে অখুশি হয়েছিলেন ক্যাটরিনা। সেজন্যই নাকি তিনি মুম্বইতে আয়ূষ-অর্পিতার রিসেপশনে আসেননি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এরপর সলমন নিজে ক্যাটরিনা বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে এসেছেন। দুজনের ভুল বোঝাবুঝিও আর নেই। abp ananda
No comments:
Post a Comment