Wednesday, 19 November 2014

বাবাকে লিভার দিয়ে রাজস্হানের প্রতিস্হাপন-দূত অষ্টাদশী

অসুস্হ বাবাকে নিজের যকৃতের অর্ধেকেরও বেশি অংশ দিয়েছিলেন রাজস্হানের এক তরুণী৷ সম্প্রতি তাঁকেই রাজ্যের প্রতিস্হাপন চিকিত্সা দূত করার সিান্ত নিল রাজস্হান প্রশাসন৷ 
১৮ বছরের ওই তরুণী সিমরন শর্মার সঙ্গে সোমবারই দেখা করেন রাজস্হানের স্বাস্হ্যমন্ত্রী রাজেন্দ্র রাঠোর৷ সিমরনের সঙ্গে কথা বলে অভিভূত রাঠোর জানান, রাজ্যের প্রতিস্হাপন চিকিত্সার প্রচারের জন্য তাঁর থেকে ভাল স্বাস্হ্যদূত অন্য কেউ হতে পারেন না৷ তাই তাঁকেই এবিষয়ে রাজ্যের প্রচার-প্রতিনিধি করার সিান্ত নেওয়া হয়েছে৷ 
অবশ্য সিমরনের যকৃত প্রতিস্হাপনের অস্ত্রোপচার রাজস্হানে হয়নি৷  হয়েছে চেন্নাইয়ে৷ লিভার সিরোসিসে আক্রান্ত সিমরনের বাবার শরীরে প্রতিস্হাপন করা হয়েছে সিমরনের যকৃতের ৬৫ শতাংশ৷ গোটা চিকিত্সা প্রক্রিয়ায় খরচ হয়েছে অন্তত ৬৭ লক্ষ টাকা৷ সেপ্টেম্বরেই হয়েছে অস্ত্রোপচার৷ সিমরনের বাবা রাকেশ শর্মা এখনও পুরোপুরি সুস্হ নন৷ চেন্নাইয়ে প্রতিস্হাপন পরবর্তী চিকিত্সা চলছে তাঁর৷ স্বাস্হ্যমন্ত্রীকে সিমরন জানিয়েছে, অসুস্হ বাবাকে চিকিত্সার জন্য প্রথমে জয়পুরের এসএমএস হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্ত্ত, সেখানে চিকিত্সকরা তেমন আশা দেখাতে পারেননি৷ অস্ত্রোপচারের জন্য দিল্লির এইমস হাসপাতালে যাওয়ার কথা বলেন তাঁরা৷ শেষপর্যন্ত অবশ্য চেন্নাইয়ে অস্ত্রোপচার সফল হয়৷ এদিন রাজস্হানের স্বাস্হ্যমন্ত্রী রাঠোর পরিবারকে অস্ত্রোপচারের সমস্ত খরচ দেওয়ার সিান্ত নিয়েছেন৷  
pratidin

No comments:

Post a Comment