শ্রীনগর: তাপমাত্রার পারদ কমছে উত্তরে। ক্রমশ বরফে ঢাকতে শুরু করেছে ভূস্বর্গ। লাদাখে তাপমাত্রা পৌঁছেছে শূন্য ডিগ্রিতে। শ্রীনগরও রাতে কেঁপে উঠছে ঠাণ্ডায়।
মঙ্গলবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ০.৩ ডিগ্রি সেলসিয়াস। পহেলগাঁও তে ৩.৬ ডিগ্রি ও গুলমার্গে ২ ডিগ্রি। কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাইনাস ৯.২ ডিগ্রিতে আর লে টাউনে মাইনাস ১০ ডিগ্রিতে। মঙ্গলবার জম্মুতে তাপমাত্রা সবথেকে বেশি নেমে ৯.১ হয়। আগামী পাঁচদিন ধরে ওই এলাকায় শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রাও কমবে বেশ কিছুটা। আরও জানা গিয়েছে, এবার অন্য বছরের তুলনায় অবকে আগেই রাজ্যে ঢুকছে শীত। সাম্প্রতিক বন্যাই এর কারণ।
kolkata24x7
No comments:
Post a Comment