Thursday, 4 December 2014

অর্জুনের অনেক প্রতীক্ষার স্বপ্ন আজ পূরণের পথে !

 http://static.dnaindia.com/sites/default/files/1862842.jpg
অর্জুন কাপুরের ছোটবেলা থেকেই স্বপ্ন তিনি তার বাবা প্রযোজক বনি কাপুরের সাথে কাজ করবেন। অর্জুনের এই স্বপ্ন তার পরের অ্যাকশন-কমেডি ধারার সিনেমা ‘তেভার’ এর মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। বনি কাপুর এবং তার প্রথম স্ত্রী মোনা কাপুরের ছেলে অর্জুন। অর্জুন বলেন, এই সিনেমায় অভিনয় করার মুহূর্তগুলো দারুণ। এই সিনেমায় তার চাচা সঞ্জয় কাপুরও রয়েছেন।
অর্জুন সংবাদমাধ্যমকে বলেন, তার বাবা, অনিল চাচু ও সঞ্জয় চাচুর সাথে কাজ করার স্বপ্ন সবসময়ই তার ছিল। আর তার এই স্বপ্ন পূরণ হল পঞ্চম সিনেমায় এসে । ফাইন্ডিং ফ্যানি খ্যাত এই তারকা দীর্ঘ দিন ধরে তার বাবার সাথে কাজ করতে চেয়েছেন।
অর্জুন আরও বলেন, তিনি অনেকটাই আবেগপ্রবণ মানুষ। ২৯ বছর ধরে তিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন। আর একজন অভিনেতা হিসেবে স্বীকৃতি পাওয়া মোটেও সহজ কাজ নয়। তিনি আগে ভাবতেন তার বাবাই পৃথিবীর সবচেয়ে বড় প্রযোজক। আর তিনি ভাববেন নাই বা কেন? ‘রুপ কি রানি চরণ কা রাজা’ সিনেমার সেটে ১৫০ জন জুনিয়র আর্টিস্ট ও ২০০ জন অভিনেতা কাজ করেছিল যা ওই সময় তাকে অবাক করে দিয়েছিল। এভাবেই অর্জুন তার বাবা বনি কাপুরের সাথে আগে যে গ্র্যান্ড সেটগুলোয় যেতেন সেসব নিয়ে স্মৃতিচারণা করেন।

No comments:

Post a Comment