Saturday, 6 December 2014

এবার ভিডিও কল করা যাবে লিঙ্ক থেকে স্কাইপে

http://www.eweek.com/imagesvr_ce/805/346x21skypelync1.jpg 
লিঙ্ক এবং স্কাইপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করলো মাইক্রোসফট। এর ফলে একটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও কল করা যাবে আরেকটি প্ল্যাটফর্মে। তবে এই দুটি প্ল্যাটফর্মের মধ্যে ভয়েস কল এবং টেক্সট ম্যাসেজ পাঠানোর সুবিধা এর আগেই চালু করা হয়েছিল।
এই সুবিধা পেতে হলে ব্যবহার করতে হবে লিঙ্ক ২০১৩ সংস্করণ এবং স্কাইপের সর্বশেষ সংস্করণ।
এছাড়া আগামী বছর লিঙ্কের নাম পরিবর্তন করে 'স্কাইপ ফর বিজনেস' করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। এর মাধ্যমে লিঙ্ক ব্যবহারকারীরা স্কাইপ থেকে খুঁজে নিতে পারবেন প্রয়োজনীয় কন্টাক্ট নাম্বার।

No comments:

Post a Comment