এশিয়ার ধনীতম-আলিবাবা প্রতিষ্ঠাতা
বেজিং
: চিনের বৃহত্তম ই -কমার্স কোম্পানি আলিবাবা -র প্রতিষ্ঠাতা জ্যাক
মা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি৷ ব্লুমবার্গ-এর এক সমীক্ষায় শুক্রবার
রাতে এই খবর প্রকাশিত হয়েছে৷
ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স
অনুসারে ৫০ বছর বয়সি মা -এর মোট সম্পত্তির পরিমাণ ২৯০০ কোটি
ডলার৷ এর ফলে গত আড়াই বছর ধরে এক নম্বরে থাকা হংকংয়ের নির্মাণ ও
জাহাজ ক্ষেত্রের প্রবাদপ্রতিম শিল্পপতি লি কা -শিং নেমে গেলেন
দ্বিতীয় স্থানে৷ মা -কে অভিনন্দন জানিয়ে লি বলেছেন , ‘চিনের
শিল্পপতিরা যখন সফল হন , তখন আমার চেয়ে বেশি আনন্দিত আর কেউ হয়
না৷ ’ইংরেজির প্রাক্তন শিক্ষক মা , ১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠা
করেন৷ এই অগস্টে চিনের সবচেয়ে ধনী ব্যক্তি ঘোষিত হওয়ার পর মা
বলেন , ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া
বড় যন্ত্রণার৷ ’ এক নম্বরে রয়েছেন মাইক্রোসফট -এর সহ -প্রতিষ্ঠাতা
বিল গেটস যাঁর সম্পত্তির পরিমাণ ৮৬০০ কোটি ডলার৷ ভারতের মুকেশ
আম্বানির স্থান ৩২ তম৷ তাঁর সম্পত্তির পরিমাণ ২২০০ কোটি ডলার৷ ei samay
No comments:
Post a Comment