Monday, 1 December 2014

হোয়াটসঅ্যাপ-ব্লুটুথে টুকছে মডার্ন মুন্নাভাইরা



হায়দরাবাদ: জামার পকেটে বইয়ের ছেড়া পাতা দেখে বা ইয়ারফোন কানে গুঁজে ফোনের ওপার থেকে চটপট উত্তর জেনে নেওয়ার জমানা এখন সেকেলে৷ সময়ের সঙ্গে সঙ্গে যেন বদলে যাচ্ছে পরীক্ষায় কারচুপির ধরনও৷ আজকের মুন্নাভাইদের পরীক্ষায় টুকলির অন্যতম অস্ত্র হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ-ব্লুটুথ৷সম্প্রতি রেলের পরীক্ষায় মোবাইল অ্যাপসের মাধ্যমে এভাবেই চলল ব্যাপক চিটিং৷
রবিবার হায়দরাবাদে অল-ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় হোয়াটসঅ্যাপ-ব্লুটুথের মাধ্যমে টুকতে গিয়ে ধরা পড়ল ২০ জন পরীক্ষার্থী৷কিন্তু কী ভাবে চলছিল এই চক্র?
জানা গিয়েছে, পরীক্ষার হল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই চক্রের পাণ্ডার কাছে পৌঁছে যায় একের পর এক প্রশ্ন৷ মুহূর্তে সেই প্রশ্ন চলে যায় বিশেষজ্ঞের কাছে৷ তার পর ব্লুটুথের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যায় বিশেষজ্ঞের উত্তর৷যে সিমকার্ডটি পরীক্ষার্থীরা ব্যবহার করছিল তাতে ইনবিল্ড ছিল আটটি ইলেকট্রনিক ডিভাইস৷

No comments:

Post a Comment