সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার। এরই মধ্যে ইউটিউবে তিন কোটি ৩০ লাখ দাঁড়িয়েছে এর দর্শক সংখ্যা। এই ট্রেলার দেখার পর মনে করা হচ্ছে এই ছবিটিতে রয়েছে আগের থেকে আরো বেশি চমক। আরো বেশি অ্যানিমেশনের ছোঁয়া।
সিরিজের প্রথম দুটি ছবি পরিচালনা করেন স্টিভেন স্পিলবার্গ। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক পার্ক থ্রি’র পরিচালক ছিলেন জো জনস্টন। পরিচালনা না করলেও ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন অস্কারজয়ী স্পিলবার্গ। চিত্রনাট্য লিখছেন রিক জাফা এবং অ্যামান্ডা সিলভার।
কলিন ট্রেভরোর পরিচালনায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ অভিনয় করছেনে ক্রিস প্র্যাট, ব্রাইস ডালাস হাওয়ার্ড, জ্যাক জনসন, জুডি গ্রিয়ার, বলিউড অভিনেতা ইরফান খান প্রমুখ। ইউনিভার্সাল স্টুডিওস জানিয়েছে, আগামী বছরের ১৩ জুন মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
No comments:
Post a Comment