আর নামবে না পারদ
বৃহস্পতিবারের
১৩ .২ ডিগ্রির পরই একলাফে ১৪ .৬ ডিগ্রিতে উঠে গেল পারদ৷ আজ ,
শনিবারও তাপমাত্রা নীচে নামার সম্ভাবনা কম৷ বরং , তা ১৫ ডিগ্রির
আশপাশে থাকবে বলেই পূর্বাভাস৷ আবহবিদরা বলছেন , শীত থাকবে৷ তবে
ঠান্ডার কামড় কিছুটা কমবে৷ হিমেল হাওয়ার কী হল হঠাত্ ? আলিপুর
আবহাওয়া দন্তরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন , ‘উত্তর ভারত
থেকে ঠান্ডা হাওয়া ঠিকই আসছে৷ তাই বিহার , ঝাড়খণ্ডে ঠান্ডার দাপট
বাড়ছে৷ কিন্ত্ত বায়ুপ্রবাহের অভিমুখ কিছুটা বদলে যাওয়ায় হিমেল
হাওয়া আগের গতিতে ঢুকতে পারছে না৷ সে কারণে আপাতত আর ঠান্ডা
বাড়ার সম্ভাবনা নেই৷ ’ বাতাসে যথেষ্ট জলীয় বাষ্প থাকায় সকালের দিকে
কুয়াশার দাপট বাড়তে পারে৷ ei samay
No comments:
Post a Comment