বাবা শক্তি কাপুরের প্রতি বরাবরই যথেষ্ট শ্রদ্ধা রয়েছে মেয়ের৷ ইদানিং তা যেন একটু বেশিই বাড়াবাড়ি পর্যায়ের বলে মনে হল৷বলিউডের কমেডিয়ান প্রসঙ্গে এক আলোচনায়
অংশ নিয়েছিলেন শ্রদ্ধা কাপুর৷সেই সূত্রেই তাঁর অভিনেতা বাবার নামও উঠে
আসে৷তখনই শ্রদ্ধা জানান একজন অভিনেতা হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম
থাকা উচিত৷ তিনি ভারতীয় সিনেমার এমনই একজন কমেডিয়ান তথা অভিনেতা যিনি
প্রায় ৭০০র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন৷
এটা খুবই বিরল ঘটনা৷খুব কম সংখ্যক
অভিনেতাই তাঁদের কেরিয়ারে এতগুলি ছবিতে কাজ করেছেন৷খুব শিগগিরি আমিই গিনিস
বুক অফ ওয়ার্ল্ডের কর্তাদের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলব৷তাঁরা নিশ্চয়
রাজি আমার সঙ্গে দ্বিমত হবেন না৷
প্রসঙ্গত, প্রায় তিন দশক ধরে সিনেমা
জগতের সঙ্গে যুক্ত শক্তি কাপুর এখন নিয়মিত কাজ না করলেও একটা সময় হিন্দি
ছবির একচেটিয়া কমেডিয়ান হিসেবে দাপিয়ে বেড়িয়েছেন৷
No comments:
Post a Comment