Monday, 1 December 2014

২৭ সোনাক্ষীর সাথে পারবে ৬৬ রজনীকান্ত !

 http://www.onlykollywood.com/wp-content/uploads/2014/07/sonakshi-rajinikanth-film.jpg
বলিউড ও ভারতীয় দক্ষিণে সুপারস্টার রজনীকান্তের বিপরীতে অভিনয়ের জন্যে মুখিয়ে থাকেন বলিউডের তারকাখচিত নায়িকারা। কয়েকজন ভাগ্যবতীর ভাগ্যে জুটেছে সেই সুযোগ। তারই ধারাবাহিকতায় তামিল ছবি ‘লিঙ্গা’য় ৬৬ বছর বয়সী ‘শিবাজী দ্যা বস’ খ্যাত রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন ২৭ বছর বয়সী সোনাক্ষী সিনহা। গত ২২ অক্টোবর ‘লিঙ্গা’ ছবির শ্যুটিং শেষ করেছেন সোনাক্ষী।
এর পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেন, ‘লিঙ্গার শ্যুটিং শেষ! সুপারস্টার রজনী স্যার এবং পুরো টিমকেই ধন্যবাদ জানাই। এই ছবিতে কাজ করে অনেক আনন্দ করেছি এবং অনেক কিছু শিখেছি।’ সোনাক্ষীর টুইট থেকেই বোঝা যায়, ৬৫ বছর বয়সী এই তরুণকে কতটুকু পছন্দ করেন বলিউডের উঠতি তারকারা। বিশেষ করে এই ছবির মাধ্যমে সোনাক্ষীর ক্যারিয়ার আরো একধাপ এগিয়ে যাবে বলেই মনে করেন চলচ্চিত্র বোদ্ধারা।
২৭ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘রজনীকান্ত স্যারের সাথে কাজ করা যে কোনো অভিনয়শিল্পীরই স্বপ্ন। অনেক আগে থেকেই আমার তার সাথে কাজ করার ইচ্ছা ছিল। আমার স্বপ্ন পূরণের জন্য আমি রজনী স্যার ও আমার পরিচালককে ধন্যবাদ জানাই। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’ কেএস রবি কুমারের পরিচালনায় ‘লিঙ্গা’ রজনীকান্তের তৃতীয় ছবি।
এত আরো অভিনয় করেছেন আনুশকা শেঠি, শান্তরাম ও করুনা কারন। আগামী ১২ ডিসেম্বর ছবি মুক্তি দেয়া হবে। এদিকে ২০০৮ সালে রোবট ছবিতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই। প্রায় দিগুণ বয়সের এই অভিনেতার বিপরীতে স্বাচ্ছন্দে অভিনয় করেন সাবেক এই বিশ্বসুন্দরী।

No comments:

Post a Comment