ফেসবুকের বন্ধুদের খাতিরেই ইওরোপ ভ্রমণে পেয়ে যেতে পারেন বিরাট ছাড়। হ্যাঁ, স্টকহোমের বিলাসবহুল হোটেল নরডিয়াক লাইট এই thanks giving day উপলক্ষ্যে এমন অফার-ই দিয়েছে। ফেসবুকে আপনার বন্ধুর সংখ্যা, ফলোয়ার, লাইক পাইয়ে দেবে বড়সড় discount। এমনকি সাত দিন পর্যন্ত এই হোটেলে কাটানোর সুযোগ মিলতে পারে এক্কেবারে বিনামূল্যে।
হোটেল নরডিয়াক লাইট জানিয়েছে যে, ফেসবুকে বন্ধুর সংখ্যা ২০০০ ছাড়ালেই সাত রাত পর্যন্ত পুরো নিখরচায় এই হোটেলে থাকতে পারবে যে কেউ। সাধারণ ভাবে বিলাসবহুল এই হোটেলে এক রাত থাকার খরচ ২৩০ পাউন্ড। ইনস্টাগ্রামে এক লক্ষ ফলোয়ার বা ফেসবুক পেজে সমান সংখ্যক লাইক থাকলেও নিখরচায় ঘর পেয়ে যাবেন এখানে।
যারা সোশ্যাল মিডিয়ায় অতটা জনপ্রিয় নন, তাঁদেরও হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুকে ৫০০ বন্ধু থাকলেই নরডিয়াক লাইটে ঘর ভাড়ায় পেয়ে যাবেন ৫% ছাড়, ১০০০ বন্ধু থাকলে ১০% ছাড়, বন্ধু সংখ্যা ১,৫০০ হলেই ছাড় হবে ১৫% আর ২০০০ বন্ধু হলে ছাড় পুরো ১০০%।
তাহলে কী ভাবছেন? স্টকহোমের ফ্লাইট বুক করবেন নাকি? আরে, বন্ধুরা তো সব সমযই কাজে আসে...ei samay

No comments:
Post a Comment