মিকা, হনি সিংহের গান, হেলেনের নাচে জমজমাট সলমনের বোনের বিয়ের অনুষ্ঠান
হায়দরাবাদ: ধূমধাম সহকারে বিয়ে গেল
বলিউডের তারকা সলমন খানের বোন অর্পিতার। দিল্লির ব্যবসায়ী আয়ুষ শর্মার
সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অর্পিতা। মঙ্গলবার রাতে হায়দরাবাদের ফলকনামা হোটেল
প্রকৃত অর্থেই হয়ে উঠেছিল চাঁদের হাট। খান পরিবার ও তাদের আত্মীয় পরিজন
ছাড়াও বহু সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি চার হাত এল হল। আমির
খান, ক্যাটরিনা কাইফ, কবির খান ও তাঁর স্ত্রী মিনি মথুর,প্রিয়ঙ্কা চোপড়া,
বরুণ ধবনের মতো তারকারা সাক্ষী থাকলেন সলমনের বোনের বিয়ের।
আমির, সলমন,সোহেল সহ অন্যান্য আত্মীয়দের মাথায় ছিল অফ হোয়াইট
পাগড়ি। বিয়ের অনুষ্ঠানের পুরোটাই মঞ্চে উপস্থিত ছিলেন সলমন। একইসঙ্গে
অতিথিদের আপ্যায়ন করতেও তাঁকে দেখা গেছে। সলমনের সঙ্গে অর্পিতার মা সহ পুরো
পরিবারকেই আবেগবিহ্বল দেখিয়েছে।
বিয়ের অনুষ্ঠানে লাল লেহেঙ্গা পরেছিলেন অর্পিতা। আর সলমনের পরনে ছিল নীল ভেলভেটের শেরওয়ানি।
গতকাল
বিকেল সাড়ে চারটে নাগাদ ফলকনামা হোটেল বারাত পৌঁছয়। সঙ্গে ছিল দুটি
ব্যান্ড। একটি দিল্লির, অন্যটি হায়দরাবাদের। পঞ্জাবি প্রথায় জয়মালা ও ফেরা
অনুষ্ঠান হয়। অনুষ্ঠান যখন বিয়ের তখন আর নাচও গানই বা বাদ পড়ে কেন!পঞ্জাবি
গায়ক মিকা সিংহ ও ইয়ো ইয়ো হনি সিংহ বিয়ের আসর মাতিয়ে দিলেন। আর সেই সঙ্গে
সলমনের মা হেলেনের নাচ, উপস্থিত সকলের নজর কেড়ে নেয়।পঞ্জাবি ও হিন্দু
প্রথায় বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানে থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদিরও।কিন্তু অস্ট্রেলিয়া সফরে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি।প্রায় ১০০০
অতিথি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।আগামী ২১ নভেম্বর মুম্বইয়ে রিশেপসন
হবে। সেই অনুষ্ঠান মেগা ইভেন্ট হয়ে উঠতে চলেছে। ABP ANANDA
No comments:
Post a Comment