Saturday, 22 November 2014

দৌড়ের জন্য প্রস্তুত বুলেট


নয়াদিল্লি: মাত্র ১০৫ মিনিট, আর আপনি পৌঁছে যাবেন দিল্লি থেকে আগ্রা । ভাবছেন এ আর নতুন কী ? হ্যাঁ, নতুনই । কারণ এখনও পর্যন্ত যে দূরত্ব যেতে যাত্রীদের সময় লাগে কমপক্ষে তিন ঘণ্টা সেখানে মাত্র ১০৫ মিনিটে পৌঁছে যাবেন তারা । সৌজন্যে, ভারতের মাটিতে প্রথম হাইস্পিড ট্রেন গোতিমান এক্সপ্রেস । আর রেলওয়ে সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম হাইস্পিড ট্রেন হিসেবে যাত্রা শুরু করতে তৈরি গোতিমান এক্সপ্রেস । চলতি বছরের ৩ জুলাই ও ১১ সেপ্টেম্বর দুবার পরীক্ষামূলকভাবে হাইস্পিড ট্রেন চালানো হয়েছিল । তবে এখনও পর্যন্ত স্থায়ীভাবে ঠিক কোন দিন থেকে গোতিমান এক্সপ্রেস চালু হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে ট্রেন চালু হলে রাজধানী থেকে সকাল ৮টা-র সময় এই ট্রেন ছাড়বে আগ্রা পৌঁছাবে ৯টা ৪৫ মিনিটে । তেমনি আগ্রা থেকে এই হাইস্পিড ট্রেন ছাড়বে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং দিল্লি পৌঁছবে ৭টা ১৫ মিনিটে । kolkata 24x7

No comments:

Post a Comment