নতুন রূপে কিষাণ বিকাশ পত্রকে ফেরাল নরেন্দ্র মোদি সরকার। আজ দিল্লিতে যার আনুষ্ঠানিক সূচনা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
নতুন ব্যবস্থায় ৫ বছরের বদলে ৮ বছর ৪ মাসে সঞ্চয়ের টাকা দ্বিগুণ হবে। এক, পাঁচ, দশ ও পঞ্চাশ হাজার টাকায় মিলবে সার্টিফিকেট। সঞ্চয়ের কোনও উর্ধসীমা না থাকলেও আড়াই বছরের আগে কোনও টাকা তোলা যাবে না। প্রথমে ডাকঘর, পরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকেও কিষাণ বিকাশ পত্রের সার্টিফিকেট কেনা যাবে। ওই সার্টিফিকেটের বিনিময়ে ব্যাঙ্ক থেকে ঋণও মিলবে। সার্টিফিকেটের মালিকানা একাধিকবার বদলের সুযোগ থাকবে। স্থানান্তর করা যাবে এক ডাকঘর থেকে অন্য ডাকঘরেও। গত সাধারণ বাজেটে কিষাণ বিকাশ পত্র ফেরানোর ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।
ABP ANANDA

No comments:
Post a Comment