আর এতেই থেমে থাকছে না ৷ যদি রোবট মাছটিতে আরও একটু বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায় তাহলে সমুদ্রের স্রোত, জোয়ার ভাঁটা, আবহাওয়ার পরিবর্তন, কারেন্টের ব্যাপারগুলো সম্পর্কেও আগাম সতর্কতা পাওয়া যাবে বলে গবেষক মহলের একাংশের দাবি৷ এই যন্ত্র মাছটি নড়াচড়া করতে পারে, তার লেজও রয়েছে, এবং প্রয়োজনে তার গতিও আপাতত বাড়ানো যাবে বলে জানানো হয়েছে৷
মার্কিন নেভি অফিসার জেরি লেডেম্যানই এই পুরো প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে রয়েছেন৷ তাঁর মতে অবশ্য এই ঘটনাটা নতুন কিছু নয়৷ পৃথিবীতে এতদিন ধরে চলে আসা নানা বিবর্তনকে শুধুমাত্র যন্ত্রবন্দী করার প্রয়াসই আমরা করছি৷ এখন তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে৷ আপাতত এই প্রয়াস কতটা সাফল্য অর্জন করতে পারে, তার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে৷
No comments:
Post a Comment