অন্যরকম এক নতুন সিদ্ধান্ত নিয়ে ফেললেন সলমন, যা তিনি এর আগে কখনই করেননি। তার নতুন ‘প্রেম রতন ধান প্যায়ো’ সিনেমাটি বড় আকারে প্রচারের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ করতে যাচ্ছেন সালমান খান।
সুরজ বারজাতিয়াস পরিচালিত আগের সিনেমাগুলো
ব্যবসা-সফল হয়েছিল। তাই এর উপর পুঁজি করেই সালমান অর্থ কুড়াতে চান। আর তার
জন্য তিনি এই ধরণের সিদ্ধান্ত নিলেন। এর আগে অবশ্য এমন সিদ্ধান্ত নিয়েছেন
এবং করেছেন শাহরুখ।
শাহরুখ খান ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি
যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে প্রচারণার জন্য কনসার্ট করেছিলেন। কনসার্টে
শাহরুখ, দীপিকা পাডুকোন ও তার সহ-অভিনেতাদের নাচ-গান বিদেশি ভক্তরা সরাসরি
উপভোগ করেন।
সালমানও হয়ত একই পথ ধরে ভ্রমণ করে তার
সিনেমা ‘প্রেম রতন ধ্যান প্যায়ো’ লাইভ কনসার্টের মাধ্যমে আন্তর্জাতিকভাবে
প্রচার করতে যাচ্ছেন। সিনেমাটির পরিচালনা-প্রযোজনায় সংশ্লিষ্টকদের উদ্ভাবিত
দক্ষতা আবারো বড় সাফল্যের দিকে সালমানকে আশাবাদী করছে।
সিনেমাটিতে সালমানের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন সোনম কাপুর। ২০১৫ সালের দিয়ালিতে সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমাটিতে সালমানের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন সোনম কাপুর। ২০১৫ সালের দিয়ালিতে সিনেমাটি মুক্তি পাবে।
No comments:
Post a Comment