Thursday, 4 December 2014

জেনে নিন, মানসিক চাপে যে পাঁচ টি সমস্যা হতে পারে আপনার !

 http://centerforhealthychange.com/files/2012/04/woman-mental-health.jpg
যখন অনেক কাজের চিন্তা একত্রে বিচরণ করে, তখন শুরু হতে পারে মানসিক চাপ। আর এ মানসিক চাপ থেকে হতে পারে বহু সমস্যা।
এ সমস্যাগুলোর ফলে শুধু কর্মক্ষেত্রই নয়, ব্যক্তিগত নানা কাজেও সমস্যা তৈরি হয়। এ লেখায় থাকছে তেমন পাঁচটি সমস্যা, যা মানসিক চাপের ফলে তৈরি হতে পারে।
১. অপর্যাপ্ত ঘুম
মানসিক চাপের ফলে যেসব সমস্যা তৈরি হয় তার মধ্যে ঘুম অন্যতম। এর ফলে আপনার রাতে ঘুমাতে সমস্যা হতে পারে। আর ঘুম না হওয়ার ফলে দিনের কার্যসূচিতে গণ্ডগোল এবং কর্মস্পৃহা নষ্ট হয়।
২. বিচক্ষণতা কমে যাওয়া
মানসিক চাপের ফলে চিন্তাভাবনায় বিচক্ষণতা কমে যায়। এর ফলে সংবেদনশীল কোনো বিষয়ের বিশ্লেষণের বদলে তা ভালো বা খারাপ হিসেবে সরলীকরণ করার প্রবণতা তৈরি হতে পারে। এতে বিচক্ষণ চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণে বাধা তৈরি হতে পারে।

http://www.eadt.co.uk/polopoly_fs/1.1682517.1352194041!/image/569494721.jpg_gen/derivatives/landscape_630/569494721.jpg

৩. নেতিবাচক চিন্তাধারা
মানসিক চাপ অনেক বেশি হয়ে গেলে তা মানুষের চিন্তাভাবনা নেতিবাচক করে দিতে পারে। এর ফলে ভালো বিষয়ের বদলে শুধু খারাপ বিষয়েই চিন্তা আসতে পারে।
৪. তাড়াহুড়া করে সিদ্ধান্ত
মনের ভেতর যখন বিচ্ছিন্ন বহু বিষয় নিয়ে চিন্তাভাবনা কাজ করে তখন তা সিদ্ধান্ত নেওয়াকে প্রভাবিত করে। এতে কোনো নির্দিষ্ট বিষয় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় ।এর ফলে তাড়াহুড়া করে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হয়।
৫. বাস্তবতাভিন্ন বিষয়ে গুরুত্ব
কোনো কোনো সময় আপনার আবেগ বর্জন করে বাস্তবতার নিরিখে কোনো কাজ করতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়। আর মানসিক চাপ যখন হয়ে যায় বেশি, তখন এ আবেগ বর্জন করা হয়ে ওঠে অসম্ভব। ফলে বাস্তবতাবর্জিত বিষয়ে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়ে যায়, যা সঠিক বিষয়ে গুরুত্ব দেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়।

No comments:

Post a Comment