Monday, 1 December 2014

আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি: শ্রীসন্থ

 http://images.indiatvnews.com/sportscricket/IPL-Sreesanth-A7971.jpg
নয়াদিল্লি: আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিসিসিআই শান্থাকুমারন শ্রীসন্থকে আজীবন নিষিদ্ধ করেছে৷ গতবছর আইপিএল-এ শেষবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন ভারতীয় পেসার৷ বিসিসিআই তাঁর প্রতি যথেষ্ঠ অবিচার করেছে বলেই মনে করছেন কেরলের এই ফাস্ট বোলার৷ এক সাক্ষাৎকারে ক্রিকেট থেকে নির্বাসিক ত্রিকেটার বোর্ডের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিলেন৷
সমালোচকদের উদ্দেশ্যে এক সাক্ষাৎকারে শ্রীসন্থ বলছেন,‘ আমার প্রতি অবিচার করেছে বিসিসিআই৷ আমার বিষয়টা বিচারাধীন৷ তাই এর বেশি কিছু বলতে চাই না৷কথা বলে আর শত্রু বাড়াতে চাই না৷ একটা বিষয় স্পষ্ট৷ আদালত কিন্তু আমাকে দোষী সাব্যস্ত করতে পারেনি৷ আমার বিরুদ্ধে কিন্তু কোনও উপযুক্ত প্রমাণও নেই৷ খেলার বিরুদ্ধে কখনই কিছু করিনি৷ সরাসরি আমার বিরুদ্ধে কেউ অভিযোগ আনতে পারেনি৷ তাৎক্ষণিক কিছু অভিযোগের ভিত্তিতে আমার উপর এই শাস্তি নেমে এসেছে৷ আমার বিষয়টা আরও স্পষ্ট হওয়া উচিৎ৷ সুবিচার প্রাপ্য আমার৷ তবে কে ক্লিনচিট পেল, আর কে পেল না, তা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই৷ ক্রিকেটই আমার কাছে প্রাধান্য৷’sreesanth-graphics_1459149g
বিসিসিআই-এর উপর শ্রীশন্ত কেন এত রেগে আছেন সে বিষয়ও খোলসা করলেন তিনি৷ শ্রীসন্থ বলেন,‘ পাঁচ মিনিটেই আমার ভাগ্য নির্ধারিত হয়েছিল৷ বিসিসিআই ভাল করে আমার কথাও শোনেনি৷ নির্বাসনের সিদ্ধান্তে তাজ্জব বনে গিয়েছিলাম৷ আমার কোনও ‘গডফাদার’ নেই৷ তাই আমি ওই মানুষগুলির কাছে ফিরতে পারব না৷’ ক্রিকেট ছেড়ে আপাতত তামিল ছবির কাজেই ব্যস্ত রয়েছেন শ্রীসন্থ৷ ভারতীয় দলের হয়ে আবারও খেলার ব্যাপারে আশাবাদী তিনি৷ চলতি বছরের অগষ্টেও ট্যুইট মারফত শ্রীসন্থ জানিয়েছিলেন যে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগের জবাব তিনি দেবেন৷

No comments:

Post a Comment