ব্রিটেনের দুই হাজার নাগরিকের ওপর জরিপ চালিয়ে সংস্থাটি জানায়, মেয়েদের চেয়ে ছেলেরাই বেশি মিথ্যা বলে!
ডেইলি মেইল এই জরিপ ফলেরভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, মেয়েরা কাউকে কষ্ট না দেয়ার জন্য অনেক সময় সত্য গোপন করে। কিন্তু টাকা বাঁচাতে, বাজি জিততে কিংবা সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে ছেলেরা মিথ্যে বলে অহরহ।
জরিপে আরো জানা গেছে, ছেলেরা নিজের মানসিক অবস্থা নিয়ে সবচেয়ে বেশি মিথ্যে বলে। এছাড়া উপহারের দাম, নিজের অসুস্থতা, চাকরির ইন্টারভিউয়ে কিংবা জীবনবৃত্তান্তে অবলীলায় মিথ্যে তথ্য দেয় ছেলেরা।
তবে এই তথ্য যে সবক্ষেত্রে প্রযোজ্য নয় সে বিয়ষটিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
No comments:
Post a Comment