তথ্যপ্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক আলেচিত খবর ফায়ারফক্স ডিফল্ট সার্চ
ইঞ্জিন হিসেবে মজিলার গুগল ছেড়ে দেয়া। এবার এমনই আরেকটি জোট ভাঙ্গার খবর
আলোচনায়। টেক দুনিয়ার দাপুটে প্রতিষ্ঠান অ্যাপলও গুগলের সাথে সম্পর্ক
ভাঙ্গছে। ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের সাথে অ্যাপলের চুক্তি প্রায়
শেষ হতে চললো। তাই ২০১৫ সাল থেকেই অ্যাপল অন্য যেকোন সার্চ ইঞ্জিনের সাথে
নিজেদের যুক্ত করার স্বাধীনতা পাচ্ছে। তথ্যপ্রযুক্তি বিষয়ক পোর্টাল দ্য
ইনফরমেশন এ তথ্য নিশ্চিত করেছে।
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপলকে নিজের করে নিতে ইয়াহু
এবং মাইক্রোসফট ইতিমধ্যে চেষ্টা করে করেছে। প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের
ওয়েব ব্রাউজার সাফারির ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ইয়াহু না মাইক্রোসফট
সুযোগ পাবে তা নির্ভর করবে সার্চ ইঞ্জিনের গুনগত মান এবং বিজ্ঞাপন থেকে
আয়ের সম্ভবনার উপর। অবশ্য অ্যাপল গুগল ছেড়ে যাবে কিনা সেটা এখনও দেখার
বিষয়। এদিকে বাজারে গুজব রয়েছে যে, অ্যাপল নিজের সার্চ ইঞ্জিন বানাতে কাজ
করে যাচ্ছে। তবে গুগলের ক্রোম ব্রাউজার অ্যাপলের সাফারির থেকে অনেক বেশি
জনপ্রিয়। তাই অ্যাপল চলে গেলেও গুগলের কিছু আসে যায় না কারণ অনেক অ্যাপল
ব্যাবহারকারীও বিকল্প হিসেবে গুগল ক্রোমকে বেছে নিয়েছেন। তবে
প্রযুক্তিবিদরা মনে করেন, গুগলের সাথে আর থাকছে না অ্যাপল। কারণ ইতিমধ্যেই
অ্যাপল ব্যবহারকারীরা দেখেছেন যে আইফোনে গুগল ম্যাপের স্থানে অ্যাপল ম্যাপ
প্রতিস্থাপিত হয়েছে। এছাড়া অ্যাপলের স্মার্টফোনে প্রি-ইনস্টলড হিসেবে এখন
ইউটিউবকেও আর দেখা যাচ্ছে না।
No comments:
Post a Comment