Tuesday, 25 November 2014

আজ মরশুমের শীতলতম দিন


কলকাতা: মঙ্গলবার এই মরশুমের শীতলতম দিন বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত পাঁচ বছরে নভেম্বর মাসে তাপমাত্রা এত নিচে নামেনি বলে জানিয়েছেন হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

No comments:

Post a Comment