বালাসোর: দ্বিতীয়বারেও সফল ‘আকাশ’৷ মঙ্গলবার ওডিশার বালাসোর থেকে পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হল সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র৷ ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম মাঝারি পাল্লার এই মিসাইল৷ চলতি সপ্তাহে আরও কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন আইটিআর-এর ডিরেক্টর এমভিকেভি প্রসাদ৷
মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ চাঁদিপুরের ৩ নম্বর কমপ্লেক্স থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর৷ ‘আকাশ’ একটি স্বল্প পাল্লার ‘সার্ফেস টু এয়ার’ ক্ষেপণাস্ত্র যা শত্রুপক্ষের বিমান ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। ২৫ কিমি দূরের যে কোনও জিনিস অনায়াসেই ধ্বংস করতে সক্ষম এবং ৬০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে আকাশ। ৩০ কিমি দূর থেকে যে কোনও বিমানকে শনাক্ত করে তাকে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র। এর মধ্যে একটি ব্যাটারি রয়েছে যা একই সঙ্গে একাধিক টার্গেটকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
No comments:
Post a Comment