Thursday, 20 November 2014

মহাকাশযান ধ্বংস করতে উহগ্রহ নিয়ে গবেষণা রাশিয়ার


মস্কো: রাশিয়ার কক্ষপথে প্রদক্ষিণরত মহাকাশযানকে ধ্বংস করতে বিশেষ উপগ্রহ নিয়ে গবেষণা চালাচ্ছে রাশিয়া৷ পশ্চিমা উপগ্রহ পর্যবেক্ষকরা দাবি করেছেন একথা৷ তারা জানিয়েছেন, গত ডিসেম্বরে রুশ যোগাযোগ ব্যবস্থার জন্য তিনটি মহাকাশযান নিয়ে গিয়েছিল কোসমোস ২৪৯৯ নামের একটি রকেট৷ একথা প্রথমে বলেছিল মস্কো৷ অথচ চতুর্থ আরেকটি বস্তু সেসময় এই রকেট থেকে নির্গত হতে দেখা গিয়েছিল৷ একে মহাকাশ জঞ্জাল হিসেবে সেসময় ধরে নিয়েছিল মার্কিন সেনাবাহিনী৷
অবশ্য চলতি বছরের মে মাসে রাশিয়া জানায় তারা তিনটি নয় চারটি উপগ্রহ পাঠিয়েছিল৷ এদিকে চতুর্থ উপগ্রহ যাকে মহাকাশের জঞ্জাল হিসেবে চিহ্নিত করেছিল মার্কিন সেনা তাতে ইঞ্জিন বসানো রয়েছে বলেই দেখতে পান পর্যবেক্ষকরা৷ ইঞ্জিন ব্যবহার করে এটি কক্ষপথ পরিবর্তন করার পাশপাশি মহাকাশে নানা অস্বাভাবিক তৎপরতা চালিয়েছে৷ উপগ্রহ পর্যবেক্ষণে জড়িত পশ্চিমা বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন৷ যে রকেট একে মহাকাশে নিয়ে গিয়েছিল চলতি মাসের নয় তারিখ তাক কাছে পৌঁছায় মহাকাশের এই জঞ্জাল৷ নিষ্ক্রিয় এই রকেটের কয়েক মিটারের মধ্যেই যেতে পেরেছিল এটি৷ উপগ্রহ পর্যবেক্ষণকারী রবার্ট ক্রিস্টি একথা জানিয়েছেন৷ তিনি একে পরিদর্শক উপগ্রহ হিসেবে অভিহিত করেছেন৷ যে উপগ্রহ অন্য উপগ্রহের কাছে চলে যেতে পারে ও তার ছবি তোলার জন্য তৈরি থাকে তারে পরিদর্শক উপগ্রহ বলা হয়৷ অন্য উপগ্রহের যোগাযোগ ব্যবস্থার আড়িপাতার কাজেও ব্যবহার হতে পারে পরিদর্শক উপগ্রহ৷
মহাকাশে রাশিয়ার এই প্রযুক্তির নানা ব্যবহার হতে পারে৷ একদিকে ত্রুটিযুক্ত মহাকাশযান মেরামতে এই প্রযুক্তি যেমন ব্যবহার হতে পারে অন্যদিকে একই ভাবে মহাকাশযানকে ধ্বংস করে দেওয়ার কাজেও এই প্রযুক্তি খাটানো যেতে পারে৷ অবশ্য রাশিয়ার এই পরীক্ষার পথ ধরে চলতি বছরে কক্ষপথে একই পরীক্ষায় নেমেছে আমেরিকা ও চিন৷

No comments:

Post a Comment