নয়াদিল্লিঃ ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, শাহরুখ খান-কাজল অভিনীত এই ছবিটি দেখেননি এমন দর্শক পাওয়া খুবই কঠিন, বা বলা ভাল অসম্ভব। আজ হাজার সপ্তাহ পূর্ণ করল যশরাজ প্রডাকশনের এই ছবিটি।
১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত এই রোম্যান্টিক ছবিটি বর্তমান প্রজন্মের ছেলে, মেয়েরাও দেখে ফেলেছেন। প্রেমিক জুটির একটি আদর্শ উদাহরণ হয়ে থেকে গেছে রাজ-সিমরান। আর আজ হাজার সপ্তাহ পূর্ণ করার পর, যশরাজ ফিল্মস ফের এই ছবিটির ট্রেলরটি নয়াভাবে প্রকাশ করল।
নতুন ট্রেলরটির মাধ্যমে হিট ছবির প্রতিটিমুহূর্ত, প্রতিটি ডায়লগ লোক আবার করে শুনতে পারবে। আর এই ছবিতে শহারুখ-কাজলের কেমেস্ট্রি প্রমাণ করে দিয়েছিল তাঁরা আজও রোম্যান্টিক জুটি হিসেবে সবচেয়ে জনপ্রিয়, কেউ তাঁদের জায়গা নিতে পারেনি এখনও পর্যন্ত।যাঁদের কয়েকটি প্রিয় ছবির মধ্যে ডিডিএলজে রয়েছে, তাঁদের প্রত্যেকের উচিত এই ট্রেলরটি দেখা, কারণ স্মৃতির সিঁড়ি বেয়ে সেইসময় অনায়সেই ফিরে যাওয়া যাবে এই ট্রেলরটির হাত ধরে।
abp ananda
No comments:
Post a Comment