এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক ভাবে দশ টাকার দেশের পাঁচটি শহরে পরীক্ষামূলকভাবে চালু করা হবে প্লাস্টিকের নোট৷ এই বিবৃতিতে আরও বলা হয়, কাগজের নোট সময়ের সঙ্গে সঙ্গে জীর্ণ হতে থাকে৷ এই সমস্যার সামধান করতেই প্লাস্টিকের নোট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি জাল নোট ঠেকাতেও আনা হচ্ছে প্লাস্টিকের টাকা৷
কোচি, মহিশূর, জয়পুর,সিমলা এবং ভুবনেশ্বরে পরীক্ষামূলক ভাবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভৌগলিক অবস্থান ও আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলি মাথায় রেখে ওই পাঁচটি শহরকে বেছে নেওয়া হয়েছে।
পরীক্ষামূলকভাবেই এই প্লাস্টিকের নোট আনা হচ্ছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷
No comments:
Post a Comment