উত্তর ভারতের শৈত্যপ্রবাহে বঙ্গপারদ কিছুটা নামলেও অঘ্রায়ণের শীতের
সন্ধ্যা শ্বাসরোধী ধূম্রগন্ধা হয়নি। এখনও উঁকি দেয়নি প্রতীক্ষিত শীত। তার
আগেই চিড়িয়াখানায় হাজির নতুন অতিথি।
একজন স্বভাবে লক্ষ্মী, আরেকজন এক্কেবারে ডাকাবুকো।সবসময় চঞ্চল।
জন্ম সুদূর আফ্রিকার উপকূলবর্তী দেশ সেশেলসে, একজনের বয়স ৩৫। অন্যজনের ৩০। কিন্তু জীবনচক্রের মাপকাঠিতে দুধের শিশু।
২০০৭ সালে মৃত্যু হয় ২৫৫ বছরের কচ্ছপ অদ্বৈতর। সাত বছর পর পূরণ হল সেই জায়গা। শুক্রবার থেকেই জনসমক্ষে আনা হল যুগলকে।
নতুন অতিথিদের খাবার দাবারের যাতে কোনও অভাব না থাকে সেদিকেও নজর চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
১৮৭৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভকে উপহার স্বরূপ একটি কচ্ছপ দিয়েছিল। আলিপুর চিড়িয়াখানা তৈরির সময়ই সেটিকে সেখানে আনা হয়। আদর করে নাম দেওয়া হয় অদ্বৈত। তার মৃত্যুর পরপরই সেশেলস সফরে যান তত্কালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। সেদেশের রাষ্ট্রপ্রধান তখন উপহার স্বরূপ প্রতিভা পাতিলকে একটি কচ্ছপ দেওয়ার কথা বলেন। কিন্তু, আইনি জটিলতায় তা এতদিন সম্ভব হয়নি। অবশেষে, সেশেলস থেকে শহরে দুই অতিথি। abp ananda

No comments:
Post a Comment